Dua Sunnah

রুকূর দুআ

রুকূর দুআ: হিসনুল মুসলিম থেকে ৫টি দোয়া, আরবি পাঠ, বাংলা অনুবাদ ও অডিওসহ।

سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ ثَلَاثَ مَرَّاتٍ

সুব্হানা রাব্বিয়াল-আযীমি ছালাছা মার্রাত

পবিত্র আমার মহান রব — তিনবার।

বর্ণনা করেছেন: সুনানগ্রন্থের সংকলকগণ এবং আহমাদ এবং দেখুন: সহীহ তিরমিযী 1/83

سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ ، اللَّهُمَّ اغْفِرْ لِي

সুব্হানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহাম্দিকা, আল্লাহুম্মা গ্ফির লী

হে আল্লাহ! হে আমাদের রব! আপনি পবিত্র এবং আপনার প্রশংসাসহ; হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন।

বুখারী 1/199 এবং মুসলিম 1/350

سُبُّوحٌ قُدُّوسٌ رَبُّ الْمَلَائِكَةِ وَالرُّوحِ

সুব্বূহুন ক্বুদ্দূসুন রাব্বুল-মালাইকাতি ওয়ার-রূহ

অতি পবিত্র, অতি মহিমান্বিত, ফেরেশতাদের ও রূহ (জিবরীল)-এর রব।

মুসলিম 1/353 এবং আবূ দাউদ 1/230

اللَّهُمَّ لَكَ رَكَعْتُ وَبِكَ آمَنْتُ ، وَلَكَ أَسْلَمْتُ خَشَعَ لَكَ سَمْعِي وَبَصَرِي وَدَمِي وَلَحْمِي وَعَظْمِي وَعَصَبِي، وَمَا اسْتَقَلَّ بِهِ قَدَمِي

আল্লাহুম্মা লাকা রাকা'তু ওয়া বিকা আমান্তু, ওয়া লাকা আস্লাম্তু খাশাআ লাকা সামঈ ওয়া বাসারী ওয়া দামী ওয়া লাহ্মী ওয়া আয্মী ওয়া আসাবী, ওয়া মা স্তাক্বাল্লা বিহি ক্বাদামী

হে আল্লাহ! আপনার জন্যই আমি রুকূ করেছি, আপনার প্রতি ঈমান এনেছি এবং আপনার কাছে আত্মসমর্পণ করেছি। আপনার সামনে বিনীত হয়েছে আমার শ্রবণ, আমার দৃষ্টি, আমার রক্ত, আমার মাংস, আমার হাড়, আমার স্নায়ু এবং যা আমার দুই পা ধারণ করে আছে।

মুসলিম 1/534 এবং চার সুনানগ্রন্থের সংকলকগণ ব্যতীত ইবনু মাজাহ

سُبْحَانَ ذِي الْجَبَرُوتِ وَالْمَلَكُوتِ وَالْكِبْرِيَاءِ وَالْعَظَمَةِ

সুব্হানা যীল-জাবারূতি ওয়াল-মালাকূতি ওয়াল-কিব্রিয়াই ওয়াল-আযামাহ

পবিত্র তিনি, যিনি পরাক্রম, রাজত্ব, বড়ত্ব ও মহত্ত্বের অধিকারী।

আবূ দাউদ 1/230 এবং নাসাঈ এবং আহমাদ এবং এর সনদ হাসান