Dua Sunnah

দুই সিজদার মাঝে বসার দুআ

দুই সিজদার মাঝে বসার দুআ: হিসনুল মুসলিম থেকে ২টি দোয়া, আরবি পাঠ, বাংলা অনুবাদ ও অডিওসহ।

رَبِّ اغْفِرْ لِي ، رَبِّ اغْفِرْ لِي

রাব্বি গ্ফির লী, রাব্বি গ্ফির লী

হে আমার রব! আমাকে ক্ষমা করুন; হে আমার রব! আমাকে ক্ষমা করুন।

আবূ দাউদ 1/231 এবং দেখুন: সহীহ ইবনু মাজাহ 1/148

اللَّهُمَّ اغْفِرْ لِي ، وَارْحَمْنِي ، وَاهْدِنِي ، وَاجْبُرْنِي، وَعَافِنِي، وَارْزُقْنِي ، وَارْفَعْنِي

আল্লাহুম্মা গ্ফির লী, ওয়া র্হাম্নী, ওয়া হ্দিনী, ওয়া জ্বুর্নী, ওয়া আফিনী, ওয়া র্যুক্নী, ওয়া র্ফা'নী

হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে হিদায়াত দিন, আমার ক্ষতি পূরণ করুন, আমাকে সুস্থতা দিন, আমাকে রিয্‌ক দান করুন এবং আমার মর্যাদা উঁচু করুন।

বর্ণনা করেছেন: সুনানগ্রন্থের সংকলকগণ নাসাঈ ব্যতীত এবং দেখুন: সহীহ তিরমিযী 1/90 এবং সহীহ ইবনু মাজাহ 1/148