গুনাহ করে ফেললে যা বলবে ও করবে
গুনাহ করে ফেললে যা বলবে ও করবে: হিসনুল মুসলিম থেকে একটি দোয়া, আরবি পাঠ, বাংলা অনুবাদ ও অডিওসহ।
مَا مِنْ عَبْدٍ يُذْنِبُ ذَنْبًا فَيُحْسِنُ الطُّهُورَ ، ثُمَّ يَقُومُ فَيُصَلِّي رَكْعَتَيْنِ ، ثُمَّ يَسْتَغْفِرُ اللهَ إِلَّا غُفِرَ لَهُ
মা মিন আব্দিন ইয়ুয্নিবু যান্বান ফাইয়ুহ্সিনুত-তুহূরা, ছুম্মা ইয়াক্বূমু ফাইয়ুসাল্লী রাকআতাইনি, ছুম্মা ইয়াস্তাগ্ফিরুল্লাহা ইল্লা গুফিরা লাহ
যে কোনো বান্দা গুনাহ করে ফেলে, তারপর উত্তমরূপে ওযূ করে, তারপর দাঁড়িয়ে দুই রাকআত নামায পড়ে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, তাকে ক্ষমা করে দেওয়া হয়।
আবূ দাউদ 2/86 এবং তিরমিযী 2/257 এবং আলবানী এটিকে সহীহ বলেছেন, দেখুন: সহীহ আবূ দাউদ 1/283