Dua Sunnah

কবর যিয়ারতের দুআ

কবর যিয়ারতের দুআ: হিসনুল মুসলিম থেকে একটি দোয়া, আরবি পাঠ, বাংলা অনুবাদ ও অডিওসহ।

السَّلَامُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ ، مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ، وَإِنَّا إِنْ شَاءَ اللهُ بِكُمْ لَاحِقُونَ [ وَيَرْحَمُ اللهُ الْمُسْتَقْدِمِينَ مِنَّا وَالْمُسْتَأْخِرِينَ ] أَسْأَلُ اللهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ

আস-সালামু আলাইকুম আহ্লাদ-দিয়ারি, মিনাল-মু'মিনীনা ওয়াল-মুস্লিমীনা, ওয়া ইন্না ইন শাআল্লাহু বিকুম লাহিক্বূনা [ওয়া ইয়ার্হামুল্লাহুল-মুস্তাক্দিমীনা মিন্না ওয়াল-মুস্তা'খিরীনা] আসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল-আফিয়াহ

হে এই আবাসের অধিবাসী মুমিন ও মুসলিমগণ! আপনাদের ওপর শান্তি বর্ষিত হোক। আর আমরাও ইনশা আল্লাহ আপনাদের সাথে মিলিত হব [এবং আল্লাহ আমাদের মধ্যে যারা অগ্রগামী হয়েছেন এবং যারা পরে আসবেন তাদের প্রতি রহম করুন]। আমি আল্লাহর কাছে আমাদের ও আপনাদের জন্য সুস্থতা প্রার্থনা করছি।

মুসলিম 2/671 এবং ইবনু মাজাহ, আর শব্দগুলো তাঁরই, ১/৪৯৪, বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে; আর বন্ধনীর মাঝের অংশটি আয়িশা রাদিয়াল্লাহু আনহা-এর হাদীস থেকে, যা মুসলিমে আছে, ২/৬৭১