Dua Sunnah

মৃত ব্যক্তির চোখ বন্ধ করার সময়ের দুআ

হিসনুল মুসলিমে বর্ণিত, মৃত ব্যক্তির চোখ বন্ধ করার সময় যে দুআ করা হয়: আরবি পাঠ, উচ্চারণ, বাংলা অনুবাদ ও সূত্র। জানাযার নামায ও দাফনের দুআ পাশের পাতাগুলোতে রয়েছে।

اللَّهُمَّ اغْفِرْ لِفُلَانٍ ( بِاسْمِهِ ) وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيِّينَ، وَاخْلُفْهُ فِي عَقِبِهِ فِي الْغَابِرِينَ، وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ ، وَافْسَحْ لَهُ فِي قَبْرِهِ وَنَوِّرْ لَهُ فِيهِ

আল্লাহুম্মা গ্ফির লিফুলানিন (বিস্মিহি) ওয়া র্ফা' দারাজাতাহু ফীল-মাহ্দিয়্যীনা, ওয়া খ্লুফ্হু ফী আক্বিবিহি ফীল-গাবিরীনা, ওয়া গ্ফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল-আলামীনা, ওয়া ফ্সাহ লাহু ফী ক্বাব্রিহি ওয়া নাওয়ির লাহু ফীহ

হে আল্লাহ! অমুককে (নাম উচ্চারণ করে) ক্ষমা করুন, হিদায়াতপ্রাপ্তদের মধ্যে তার মর্যাদা বুলন্দ করুন, তার পেছনে যারা রয়ে গেল তাদের মধ্যে আপনি তার স্থলাভিষিক্ত হোন এবং হে জগৎসমূহের রব! আমাদের ও তাকে ক্ষমা করুন। তার কবর প্রশস্ত করে দিন এবং তাতে তার জন্য আলোকিত করে দিন।

মুসলিম 2/634