অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ফযীলত
অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ফযীলত: হিসনুল মুসলিম থেকে একটি দোয়া, আরবি পাঠ, বাংলা অনুবাদ ও অডিওসহ।
قَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِذَا عَادَ الرَّجُلُ أَخَاهُ الْمُسْلِمَ مَشَى فِي خُرَافَةِ الْجَنَّةِ حَتَّى يَجْلِسَ فَإِذَا جَلَسَ غَمَرَتْهُ الرَّحْمَةُ ، فَإِنْ كَانَ غُدْوَةً صَلَّى عَلَيْهِ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ حَتَّى يُمْسِيَ ، وَإِنْ كَانَ مَسَاءً صَلَّى عَلَيْهِ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ حَتَّى يُصْبِحَ
ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম: ইযা আদার-রাজুলু আখাহুল-মুস্লিমা মাশা ফী খুরাফাতিল-জান্নাতি হাত্তা ইয়াজ্লিসা ফাইযা জালাসা গামারাত্হুর-রাহ্মাতু, ফাইন কানা গুদওয়াতান সাল্লা আলাইহি সাবঊনা আল্ফা মালাকিন হাত্তা ইয়ুম্সিয়া, ওয়া ইন কানা মাসাআন সাল্লা আলাইহি সাবঊনা আল্ফা মালাকিন হাত্তা ইয়ুস্বিহ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “কোনো ব্যক্তি যখন তার মুসলিম ভাইকে দেখতে যায়, তখন সে বসা পর্যন্ত জান্নাতের ফলবাগানে চলতে থাকে; যখন সে বসে, তখন রহমত তাকে ঢেকে নেয়। যদি তা সকালে হয়, তবে সত্তর হাজার ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দুআ করে; আর যদি সন্ধ্যায় হয়, তবে সত্তর হাজার ফেরেশতা সকাল পর্যন্ত তার জন্য দুআ করে।”