হজ বা উমরায় ইহরামকারী যেভাবে তালবিয়া পাঠ করবে
হজ বা উমরায় ইহরামকারী যেভাবে তালবিয়া পাঠ করবে: হিসনুল মুসলিম থেকে একটি দোয়া, আরবি পাঠ, বাংলা অনুবাদ ও অডিওসহ।
لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ ، لَا شَرِيكَ لَكَ
লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইকা, ইন্নাল-হাম্দা ওয়ান-নি'মাতা লাকা ওয়াল-মুল্কা, লা শারীকা লাক
আমি হাযির, হে আল্লাহ! আমি হাযির। আমি হাযির, আপনার কোনো শরীক নেই, আমি হাযির। নিশ্চয়ই সমস্ত প্রশংসা, নিয়ামত ও রাজত্ব আপনারই, আপনার কোনো শরীক নেই।
বুখারী সহ ফাতহুল বারী 3/408, এবং মুসলিম 2/841