Dua Sunnah

মাশআরুল হারামের কাছে যিক্‌র

মাশআরুল হারামের কাছে যিক্‌র: হিসনুল মুসলিম থেকে একটি দোয়া, আরবি পাঠ, বাংলা অনুবাদ ও অডিওসহ।

رَكِبَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْقَصْوَاءَ حَتَّى أَتَى الْمَشْعَرَ الْحَرَامَ فَاسْتَقْبَلَ الْقِبْلَةَ ( فَدَعَاهُ ، وَكَبَّرَهُ ، وَهَلَّلَهُ ، وَوَحَّدَهُ ) فَلَمْ يَزَلْ وَاقِفًا حَتَّى أَسْفَرَ جِدًّا فَدَفَعَ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ

রাকিবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল-ক্বাসওয়াআ হাত্তা আতাল-মাশআরাল-হারামা ফাস্তাক্বালাল-ক্বিব্লাতা (ফাদাআহু, ওয়া কাব্বারাহু, ওয়া হাল্লালাহু, ওয়া ওয়াহ্হাদাহু) ফালাম ইয়াযাল ওয়াক্বিফান হাত্তা আস্ফারা জিদ্দান ফাদাফাআ ক্বাব্লা আন তাত্লুআশ-শাম্স

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাসওয়া (উটনী)-য় আরোহণ করে মাশআরুল হারামে পৌঁছালেন, অতঃপর কিবলামুখী হলেন (এবং দুআ করলেন, তাকবীর বললেন, তাহলীল পাঠ করলেন এবং আল্লাহর একত্ব ঘোষণা করলেন) আর খুব ফর্সা হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকলেন, তারপর সূর্য ওঠার আগেই রওনা হলেন।

মুসলিম 2/891