Dua Sunnah

অপছন্দনীয় কিছু ঘটলে বা কোনো বিষয়ে পরাভূত হলে যে দুআ

অপছন্দনীয় কিছু ঘটলে বা কোনো বিষয়ে পরাভূত হলে যে দুআ: হিসনুল মুসলিম থেকে ২টি দোয়া, আরবি পাঠ, বাংলা অনুবাদ ও অডিওসহ।

قَدَرُ اللهِ وَمَا شَاءَ فَعَلَ

ক্বাদারুল্লাহি ওয়া মা শাআ ফাআল

এটি আল্লাহর নির্ধারণ, আর তিনি যা চেয়েছেন তা-ই করেছেন।

«শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চেয়ে উত্তম ও অধিক প্রিয়, আর প্রত্যেকের মধ্যেই কল্যাণ আছে। যা তোমার উপকারে আসে তার প্রতি আগ্রহী হও, আল্লাহর কাছে সাহায্য চাও এবং হতাশ হয়ো না। আর যদি তোমার কোনো কিছু ঘটে যায়, তবে বলো না যে ‘যদি আমি এমন এমন করতাম (তাহলে এমন হতো)’; বরং বলো: ‘আল্লাহ নির্ধারণ করেছেন, আর তিনি যা চেয়েছেন তা-ই করেছেন’; কারণ ‘যদি’ শয়তানের কাজের দরজা খুলে দেয়।» মুসলিম 4/2052

إِذَا غَلَبَكَ أَمْرٌ فَقُلْ : حَسْبِيَ اللهُ وَنِعْمَ الْوَكِيلُ

ইযা গালাবাকা আম্রুন ফাক্বুল: হাস্বিয়াল্লাহু ওয়া নি'মাল-ওয়াকীল

কোনো বিষয় যখন তোমার ওপর প্রবল হয়ে যায়, তখন বলো: আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক।

দেখুন: আরনাঊতের তাখরীজুল আযকার পৃ. 106