শত্রু বা ক্ষমতাধরের মুখোমুখি হওয়ার দুআ
শত্রু বা ক্ষমতাধর কাউকে ভয় পেলে যে দুআ পড়া হয়, হিসনুল মুসলিম থেকে: আরবি পাঠ, উচ্চারণ, বাংলা অনুবাদ ও হাদীসের সূত্র। শত্রুর বিরুদ্ধে দুআর জন্য আলাদা পাতা দেখুন।
اللَّهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ
আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফী নুহূরিহিম ওয়া নাঊযু বিকা মিন শুরূরিহিম
হে আল্লাহ! আমরা আপনাকে তাদের মুখোমুখি স্থাপন করছি এবং তাদের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাইছি।
اللَّهُمَّ أَنْتَ عَضُدِي وَأَنْتَ نَصِيرِي ، بِكَ أَحُولُ ، وَبِكَ أَصُولُ ، وَبِكَ أُقَاتِلُ
আল্লাহুম্মা আন্তা আদুদী ওয়া আন্তা নাসীরী, বিকা আহূলু, ওয়া বিকা আসূলু, ওয়া বিকা উক্বাতিল
হে আল্লাহ! আপনি আমার বাহুবল এবং আপনিই আমার সাহায্যকারী; আপনার সাহায্যেই আমি কৌশল করি, আপনার সাহায্যেই আক্রমণ করি এবং আপনার সাহায্যেই লড়াই করি।
حَسْبُنَا اللهُ وَنِعْمَ الْوَكِيلُ
হাস্বুনাল্লাহু ওয়া নি'মাল-ওয়াকীল
আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক।