لَا إِلَهَ إِلَّا اللهُ الْعَظِيمُ الْحَلِيمُ ، لَا إِلَهَ إِلَّا اللهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ ، لَا إِلَهَ إِلَّا اللهُ رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ
লা ইলাহা ইল্লাল্লাহুল-আযীমুল-হালীমু, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল-আর্শিল-আযীমি, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস-সামাওয়াতি ওয়া রাব্বুল-আর্শিল-কারীম
আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি মহান, সহনশীল। আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি মহান আরশের রব। আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি আসমানসমূহের রব, যমীনের রব এবং সম্মানিত আরশের রব।
اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو فَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ
আল্লাহুম্মা রাহ্মাতাকা আর্জূ ফালা তাকিল্নী ইলা নাফ্সী তার্ফাতা আইনিন ওয়া আস্লিহ লী শা'নী কুল্লাহু লা ইলাহা ইল্লা আন্ত
হে আল্লাহ! আমি আপনার রহমতেরই আশা করি, তাই এক পলকের জন্যও আমাকে আমার নফসের ওপর ছেড়ে দেবেন না এবং আমার সমস্ত বিষয় শুধরে দিন। আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই।
لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
লা ইলাহা ইল্লা আন্তা সুব্হানাকা ইন্নী কুন্তু মিনায-যালিমীন
আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আপনি পবিত্র; নিশ্চয়ই আমি যালিমদের অন্তর্ভুক্ত ছিলাম।
اللهُ اللهُ رَبِّي لَا أُشْرِكُ بِهِ شَيْئًا
আল্লাহুল্লাহু রাব্বী লা উশ্রিকু বিহি শাইআ
আল্লাহ, আল্লাহই আমার রব; আমি তাঁর সাথে কোনো কিছুকে শরীক করি না।