Dua Sunnah

ঋণ পরিশোধের দুআ

ঋণ পরিশোধের দুআ: হিসনুল মুসলিম থেকে ২টি দোয়া, আরবি পাঠ, বাংলা অনুবাদ ও অডিওসহ।

اللَّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ

আল্লাহুম্মা ক্ফিনী বিহালালিকা আন হারামিকা, ওয়া আগ্নিনী বিফাদ্লিকা আম্মান সিওয়াক

হে আল্লাহ! আপনার হালাল দিয়ে আমাকে আপনার হারাম থেকে বিমুখ রেখে যথেষ্ট করে দিন এবং আপনার অনুগ্রহে আমাকে আপনি ছাড়া অন্য সবকিছু থেকে অমুখাপেক্ষী করে দিন।

তিরমিযী 5/560 এবং দেখুন: সহীহ তিরমিযী 3/180

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحُزْنِ ، وَالْعَجْزِ وَالْكَسَلِ ، وَالْبُخْلِ وَالْجُبْنِ وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ

আল্লাহুম্মা ইন্নী আঊযু বিকা মিনাল-হাম্মি ওয়াল-হুয্নি, ওয়াল-আজ্যি ওয়াল-কাসালি, ওয়াল-বুখ্লি ওয়াল-জুব্নি ওয়া দালাইদ-দাইনি ওয়া গালাবাতির-রিজাল

হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কৃপণতা ও কাপুরুষতা থেকে, ঋণের ভার থেকে এবং মানুষের প্রাধান্য থেকে।

বুখারী 7/158