ঘুমানোর সময়ের যিক্র
ঘুমানোর সময়ের যিক্র: হিসনুল মুসলিম থেকে ১৩টি দোয়া, আরবি পাঠ, বাংলা অনুবাদ ও অডিওসহ।
يَجْمَعُ كَفَّيْهِ ثُمَّ يَنْفُثُ فِيهِمَا فَيَقْرَأُ: بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ { قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ*اللَّهُ الصَّمَدُ*لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ*وَلَمْ يَكُن لَّهُ كُفُواً أَحَدٌ} بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ {قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ*مِن شَرِّ مَا خَلَقَ*وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ*وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ * وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ } بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ { قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ * مَلِكِ النَّاسِ * إِلَهِ النَّاسِ *مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ * الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ * مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ } ثُمَّ يَمْسَحُ بِهِمَا مَا اسْتَطَاعَ مِنْ جَسَدِهِ يَبْدَأُ بِهِمَا عَلَى رَأْسِهِ وَوَجْهِهِ وَمَا أَقْبَلَ مِنْ جَسَدِهِ ( يَفْعَلُ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ )
ইয়াজ্মাউ কাফ্ফাইহি ছুম্মা ইয়ান্ফুছু ফীহিমা ফাইয়াক্রাউ: বিস্মিল্লাহির-রাহ্মানির-রাহীমি {ক্বুল হুওয়াল্লাহু আহাদ * আল্লাহুস-সামাদ * লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ূলাদ * ওয়া লাম ইয়াকুন লাহু কুফূ আহাদুন} বিস্মিল্লাহির-রাহ্মানির-রাহীমি {ক্বুল আঊযু বিরাব্বিল-ফালাক * মিন শার্রি মা খালাক * ওয়া মিন শার্রি গাসিক্বিন ইযা ওয়াক্বাব * ওয়া মিন শার্রিন-নাফ্ফাছাতি ফীল-উক্বাদ * ওয়া মিন শার্রি হাসিদিন ইযা হাসাদা} বিস্মিল্লাহির-রাহ্মানির-রাহীমি {ক্বুল আঊযু বিরাব্বিন-নাস * মালিকিন-নাস * ইলাহিন-নাস * মিন শার্রিল-ওয়াসওয়াসিল-খান্নাস * আল-লাযী ইয়ুওয়াসওয়িসু ফী সুদূরিন-নাস * মিনাল-জিন্নাতি ওয়ান-নাসি} ছুম্মা ইয়াম্সাহু বিহিমা মা স্তাতাআ মিন জাসাদিহি ইয়াব্দাউ বিহিমা আলা রা'সিহি ওয়া ওয়াজ্হিহি ওয়া মা আক্বালা মিন জাসাদিহি (ইয়াফআলু যালিকা ছালাছা মার্রাতিন)
দুই হাতের তালু একত্র করে তাতে হালকা ফুঁ দেবে এবং পড়বে: পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে { বল, তিনি আল্লাহ, এক অদ্বিতীয়, আল্লাহ কোন কিছুর মুখাপেক্ষী নন, সবই তাঁর মুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেন না, আর তাঁকেও জন্ম দেয়া হয়নি। তাঁর সমকক্ষ কেউ নয়। } পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে { বল, ‘আমি আশ্রয় চাচ্ছি সকাল বেলার রব-এর, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে, আর অন্ধকার রাতের অনিষ্ট হতে যখন তা আচ্ছন্ন হয়ে যায়। এবং (জাদু করার উদ্দেশ্যে) গিরায় ফুৎকারকারিণীদের অনিষ্ট হতে, এবং হিংসুকের অনিষ্ট হতে, যখন সে হিংসা করে।’ } পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে { বল, ‘আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের, মানুষের অধিপতির, মানুষের প্রকৃত ইলাহর, যে নিজেকে লুকিয়ে রেখে বার বার এসে কুমন্ত্রণা দেয় তার অনিষ্ট হতে, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, (এই কুমন্ত্রণাদাতা হচ্ছে) জিন্নের মধ্য হতে এবং মানুষের মধ্য হতে।’ } তারপর তা দিয়ে শরীরের যতটুকু সম্ভব মুছে নেবে, শুরু করবে মাথা, মুখমণ্ডল ও শরীরের সামনের অংশ থেকে (এভাবে তিনবার করবে)।
{ اللّهُ لاَ إِلَـهَ إِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّومُ لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَلاَ نَوْمٌ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأَرْضِ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَاء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالأَرْضَ وَلاَ يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ }
{আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল-হায়্যুল-ক্বায়্যূমু লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওমুন লাহু মা ফীস-সামাওয়াতি ওয়া মা ফীল-আর্দি মান যাল-লাযী ইয়াশ্ফাউ ইন্দাহু ইল্লা বিইয্নিহি ইয়া'লামু মা বাইনা আইদীহিম ওয়া মা খাল্ফাহুম ওয়া লা ইয়ুহীতূনা বিশাইইন মিন ইল্মিহি ইল্লা বিমা শা' ওয়াসিআ কুর্সিয়্যুহুস-সামাওয়াতি ওয়াল-আর্দা ওয়া লা ইয়াঊদুহু হিফ্যুহুমা ওয়া হুওয়াল-আলিয়্যুল-আযীমু}
{ আল্লাহ, তিনি ছাড়া সত্যিকারের কোন উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সর্বদা রক্ষণাবেক্ষণকারী। তাঁকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না। আকাশমন্ডলে ও ভূমন্ডলে যা কিছু আছে, তাঁরই। কে সেই ব্যক্তি যে তাঁর অনুমতি ছাড়া তাঁর নিকট সুপারিশ করে? তিনি লোকদের সমুদয় প্রকাশ্য ও অপ্রকাশ্য অবস্থা জানেন। পক্ষান্তরে মানুষ তাঁর জ্ঞানের কোনকিছুই আয়ত্ত করতে সক্ষম নয়, তিনি যে পরিমাণ ইচ্ছে করেন সেটুকু ছাড়া। তাঁর কুরসী আকাশ ও পৃথিবী পরিবেষ্টন করে আছে এবং এ দু’য়ের রক্ষণাবেক্ষণ তাঁকে ক্লান্ত করে না, তিনি উচ্চ মর্যাদাশীল, মহান। }
{ آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلٌّ آمَنَ بِاللّهِ وَمَلآئِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لاَ نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ وَقَالُواْ سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ * لاَ يُكَلِّفُ اللّهُ نَفْساً إِلاَّ وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْراً كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنتَ مَوْلاَنَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ }
{আমানার-রাসূলু বিমা উন্যিলা ইলাইহি মিন রাব্বিহি ওয়াল-মু'মিনূনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালআইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফার্রিক্বু বাইনা আহাদিন মিন রুসুলিহি ওয়া ক্বালূ সামি'না ওয়া আতা'না গুফ্রানাকা রাব্বানা ওয়া ইলাইকাল-মাসীর * লা ইয়ুকাল্লিফুল্লাহু নাফ্সান ইল্লা ওয়ুসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ক্তাসাবাত রাব্বানা লা তুআখিয্না ইন নাসীনা আও আখ্তা'না রাব্বানা ওয়া লা তাহ্মিল আলাইনা ইস্রান কামা হামাল্তাহু আলাল-লাযীনা মিন ক্বাব্লিনা রাব্বানা ওয়া লা তুহাম্মিল্না মা লা তাক্বাতা লানা বিহি ওয়া 'ফু আন্না ওয়া গ্ফির লানা ওয়া র্হাম্না আন্তা মাওলানা ফান্সুর্না আলাল-ক্বাওমিল-কাফিরীনা}
{ রসূল (সাঃ) তার প্রতিপালকের পক্ষ হতে যা তার প্রতি অবতীর্ণ হয়েছে তাতে ঈমান এনেছে এবং মু’মিনগণও। তারা সবাই আল্লাহর উপর, তাঁর ফেরেশতাদের উপর, তাঁর কিতাবসমূহের উপর এবং রসূলগণের উপর বিশ্বাস স্থাপন করেছে, (তারা বলে), ‘আমরা রসূলগণের মধ্যে কারও ব্যাপারে তারতম্য করি না’ এবং তারা এ কথাও বলে যে, ‘আমরা শুনেছি এবং মেনে নিয়েছি। হে আমাদের প্রতিপালক! আমাদেরকে ক্ষমা কর আর প্রত্যাবর্তন তোমারই দিকে’। * আল্লাহ কোন ব্যক্তির উপর তার সাধ্যের অতিরিক্ত কিছু আরোপ করেন না, সে ভাল যা করেছে সে তার সওয়াব পাবে এবং স্বীয় মন্দ কৃতকর্মের জন্য সে নিজেই নিগ্রহ ভোগ করবে। হে আমাদের প্রতিপালক! আমরা যদি ভুলে যাই কিংবা ভুল করি, তাহলে আমাদেরকে পাকড়াও করো না, হে আমাদের প্রতিপালক! আমাদের আগের লোকেদের উপর যেমন গুরু-দায়িত্ব অর্পণ করেছিলে, আমাদের উপর তেমন দায়িত্ব অর্পণ করো না; হে আমাদের প্রতিপালক! যে ভার বহনের ক্ষমতা আমাদের নেই, এমন ভার আমাদের উপর চাপিয়ে দিও না, (ভুল-ত্রুটি উপেক্ষা করে) আমাদেরকে রেহাই দাও, আমাদেরকে ক্ষমা কর এবং আমাদের প্রতি দয়া কর; তুমিই আমাদের প্রতিপালক, কাজেই আমাদেরকে কাফিরদের উপর জয়যুক্ত কর। }
بِاسْمِكَ رَبِّي وَضَعْتُ جَنْبِي وَبِكَ أَرْفَعُهُ إِنْ أَمْسَكْتَ نَفْسِي فَارْحَمْهَا، وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ
বিস্মিকা রাব্বী ওয়াদা'তু জান্বী ওয়া বিকা আর্ফাউহু ইন আম্সাক্তা নাফ্সী ফার্হাম্হা, ওয়া ইন আর্সাল্তাহা ফাহ্ফায্হা বিমা তাহ্ফাযু বিহি ইবাদাকাস-সালিহীন
হে আমার রব! আপনার নামে আমি আমার পার্শ্ব রাখলাম এবং আপনার নামেই তা উঠাব। যদি আপনি আমার প্রাণ রেখে দেন তবে তার প্রতি দয়া করুন, আর যদি তা ছেড়ে দেন তবে তাকে হেফাযত করুন, যেভাবে আপনি আপনার নেক বান্দাদের হেফাযত করেন।
اللَّهُمَّ خَلَقْتَ نَفْسِي وَأَنْتَ تَوَفَّاهَا لَكَ مَمَاتُهَا وَمَحْيَاهَا، إِنْ أَحْيَيْتَهَا فَاحْفَظْهَا وَإِنْ أَمَتَّهَا فَاغْفِرْ لَهَا، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ
আল্লাহুম্মা খালাক্তা নাফ্সী ওয়া আন্তা তাওয়াফ্ফাহা লাকা মামাতুহা ওয়া মাহইয়াহা, ইন আহইয়াইতাহা ফাহ্ফায্হা ওয়া ইন আমাত্তাহা ফাগ্ফির লাহা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল-আফিয়াহ
হে আল্লাহ! আপনি আমার প্রাণ সৃষ্টি করেছেন এবং আপনিই তা মৃত্যু দেবেন; তার মৃত্যু ও জীবন আপনারই। যদি আপনি তাকে জীবিত রাখেন তবে তাকে হেফাযত করুন, আর যদি মৃত্যু দেন তবে তাকে ক্ষমা করুন। হে আল্লাহ! আমি আপনার কাছে সুস্থতা প্রার্থনা করছি।
اللَّهُمَّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ ( ثَلَاثَ مَرَّاتٍ )
আল্লাহুম্মা ক্বিনী আযাবাকা ইয়াওমা তাবআছু ইবাদাকা (ছালাছা মার্রাতিন)
হে আল্লাহ! যেদিন আপনি আপনার বান্দাদের পুনরুত্থিত করবেন সেদিন আমাকে আপনার আযাব থেকে রক্ষা করুন (তিনবার)।
بِاسْمِكَ اللَّهُمَّ أَمُوتُ وَأَحْيَا
বিস্মিকা আল্লাহুম্মা আমূতু ওয়া আহইয়া
হে আল্লাহ! আপনার নামেই আমি মরি এবং বাঁচি।
سُبْحَانَ اللهِ ( ثَلَاثًا وَثَلَاثِينَ ) وَالْحَمْدُ لِلَّهِ ( ثَلَاثًا وَثَلَاثِينَ ) وَاللهُ أَكْبَرُ ( أَرْبَعًا وَثَلَاثِينَ )
সুব্হানাল্লাহি (ছালাছান ওয়া ছালাছীনা) ওয়াল-হাম্দু লিল্লাহি (ছালাছান ওয়া ছালাছীনা) ওয়াল্লাহু আক্বারু (আর্বাআন ওয়া ছালাছীনা)
আল্লাহ পবিত্র (তেত্রিশবার), সমস্ত প্রশংসা আল্লাহর জন্য (তেত্রিশবার), আর আল্লাহ সর্বমহান (চৌত্রিশবার)।
اللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ السَّبْعِ، وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ، رَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْءٍ، فَالِقَ الْحَبِّ وَالنَّوَى، وَمُنْزِلَ التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ وَالْفُرْقَانِ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ شَيْءٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ، اللَّهُمَّ أَنْتَ الْأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ، وَأَنْتَ الْآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ، وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ، وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَيْءٌ، اقْضِ عَنَّا الدَّيْنَ وَأَغْنِنَا مِنَ الْفَقْرِ
আল্লাহুম্মা রাব্বাস-সামাওয়াতিস-সাবই, ওয়া রাব্বাল-আর্শিল-আযীমি, রাব্বানা ওয়া রাব্বা কুল্লি শাইইন, ফালিক্বাল-হাব্বি ওয়ান-নাওয়া, ওয়া মুন্যিলাত-তাওরাতি ওয়াল-ইন্জীলি ওয়াল-ফুর্ক্বানি, আঊযু বিকা মিন শার্রি কুল্লি শাইইন আন্তা আখিযুন বিনাসিয়াতিহি, আল্লাহুম্মা আন্তাল-আওয়ালু ফালাইসা ক্বাব্লাকা শাইউন, ওয়া আন্তাল-আখিরু ফালাইসা বা'দাকা শাইউন, ওয়া আন্তায-যাহিরু ফালাইসা ফাওক্বাকা শাইউন, ওয়া আন্তাল-বাতিনু ফালাইসা দূনাকা শাইউন, ইক্দি আন্নাদ-দাইনা ওয়া আগ্নিনা মিনাল-ফাক্র
হে আল্লাহ! সপ্ত আসমানের রব ও মহান আরশের রব, আমাদের রব ও সবকিছুর রব, শস্যদানা ও আঁটি বিদীর্ণকারী, তাওরাত, ইনজীল ও ফুরকান (কুরআন) অবতীর্ণকারী! আমি আপনার আশ্রয় চাই এমন প্রতিটি বস্তুর অনিষ্ট থেকে, যার কপালের চুল আপনি ধরে রেখেছেন। হে আল্লাহ! আপনিই প্রথম, আপনার পূর্বে কিছুই নেই; আপনিই শেষ, আপনার পরে কিছুই নেই; আপনিই প্রকাশ্য, আপনার ওপরে কিছুই নেই; আপনিই গোপন, আপনার চেয়ে নিকটবর্তী কিছুই নেই। আমাদের পক্ষ থেকে ঋণ পরিশোধ করে দিন এবং দারিদ্র্য থেকে আমাদেরকে অভাবমুক্ত করুন।
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَكَفَانَا وَآوَانَا فَكَمْ مِمَّنْ لَا كَافِيَ لَهُ وَلَا مُؤْوِيَ
আল-হাম্দু লিল্লাহিল-লাযী আতআমানা ওয়া সাক্বানা ওয়া কাফানা ওয়া আওয়ানা ফাকাম মিম্মান লা কাফিয়া লাহু ওয়া লা মু'ওয়িই
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে খাইয়েছেন, পান করিয়েছেন, আমাদের জন্য যথেষ্ট হয়েছেন এবং আমাদেরকে আশ্রয় দিয়েছেন; কত মানুষ আছে যাদের জন্য যথেষ্ট হওয়ার কেউ নেই এবং আশ্রয় দেওয়ার কেউ নেই।
اللَّهُمَّ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ، فَاطِرَ السَّمَوَاتِ وَالْأَرْضِ، رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي، وَمِنْ شَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ وَأَنْ أَقْتَرِفَ عَلَى نَفْسِي سُوءًا أَوْ أَجُرَّهُ إِلَى مُسْلِمٍ
আল্লাহুম্মা আলিমাল-গাইবি ওয়াশ-শাহাদাতি, ফাতিরাস-সামাওয়াতি ওয়াল-আর্দি, রাব্বা কুল্লি শাইইন ওয়া মালীকাহু আশ্হাদু আন লা ইলাহা ইল্লা আন্তা আঊযু বিকা মিন শার্রি নাফ্সী, ওয়া মিন শার্রিশ-শাইতানি ওয়া শির্কিহি ওয়া আন আক্তারিফা আলা নাফ্সী সূআন আও আজুর্রাহু ইলা মুস্লিম
হে আল্লাহ! গায়েব ও প্রকাশ্যের জ্ঞানী, আসমানসমূহ ও যমীনের স্রষ্টা, সবকিছুর রব ও অধিপতি! আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আমি আপনার কাছে আশ্রয় চাই আমার নিজের নফসের অনিষ্ট থেকে, শয়তানের অনিষ্ট ও তার শিরকের দিকে আহ্বান থেকে, এবং আমার নিজের ওপর কোনো মন্দ কাজ করা অথবা তা কোনো মুসলিমের দিকে টেনে আনা থেকে।
يَقْرَأُ { ألم } تَنْزِيلَ السَّجْدَةِ، وَ { تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ }
ইয়াক্রাউ {ল্ম} তান্যীলাস-সাজ্দাতি, ওয়া {তাবারাকাল-লাযী বিইয়াদিহিল-মুল্কু}
{ আলিফ-লাম-মীম } তানযীল (সূরা সাজদা) এবং { অতি মহান ও শ্রেষ্ঠ তিনি, সর্বময় কর্তৃত্ব ও রাজত্ব যাঁর হাতে } (সূরা মুলক) পড়বে।
«তুমি যখন বিছানায় যাবে, তখন নামাযের ওযূর মতো ওযূ করবে, তারপর ডান কাতে শুয়ে বলবে:…» (পূর্ণ হাদীস)
اللَّهُمَّ أَسْلَمْتُ نَفْسِي إِلَيْكَ، وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ رَهْبَةً وَرَغْبَةً إِلَيْكَ، لَا مَلْجَأَ وَلَا مَنْجَا مِنْكَ إِلَّا إِلَيْكَ، آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ وَنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ
আল্লাহুম্মা আস্লাম্তু নাফ্সী ইলাইকা, ওয়া ফাওয়াদ্তু আম্রী ইলাইকা ওয়া আল্জা'তু যাহ্রী ইলাইকা রাহ্বাতান ওয়া রাগ্বাতান ইলাইকা, লা মাল্জাআ ওয়া লা মান্জা মিন্কা ইল্লা ইলাইকা, আমান্তু বিকিতাবিকাল-লাযী আন্যাল্তা ওয়া নাবিয়্যিকাল-লাযী আর্সাল্ত
হে আল্লাহ! আমি আমার প্রাণ আপনার কাছে সমর্পণ করলাম, আমার বিষয় আপনার কাছে অর্পণ করলাম এবং আমার পিঠ আপনার আশ্রয়ে লাগিয়ে দিলাম, আপনার প্রতি আশা ও আপনার ভয় নিয়ে। আপনার কাছ থেকে আপনার দিকে ছাড়া কোনো আশ্রয়স্থল ও মুক্তির উপায় নেই। আপনি যে কিতাব নাযিল করেছেন তাতে আমি ঈমান এনেছি এবং আপনি যে নবী প্রেরণ করেছেন তাঁর প্রতিও।