সফর থেকে ফেরার সময়ের যিক্র
সফর থেকে ফেরার সময়ের যিক্র: হিসনুল মুসলিম থেকে একটি দোয়া, আরবি পাঠ, বাংলা অনুবাদ ও অডিওসহ।
يُكَبِّرُ عَلَى كُلِّ شَرَفٍ ثَلَاثَ تَكْبِيرَاتٍ ثُمَّ يَقُولُ : لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ، لَهُ الْمُلْكُ ، وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ، آيِبُونَ ، تَائِبُونَ ، عَابِدُونَ ، لِرَبِّنَا حَامِدُونَ ، صَدَقَ اللهُ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَهَزَمَ الْأَحْزَابَ وَحْدَهُ
ইয়ুকাব্বিরু আলা কুল্লি শারাফিন ছালাছা তাক্বীরাতিন ছুম্মা ইয়াক্বূলু: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা শারীকা লাহু, লাহুল-মুল্কু, ওয়া লাহুল-হাম্দু ওয়া হুওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীরুন, আয়িবূনা, তাইবূনা, আবিদূনা, লিরাব্বিনা হামিদূনা, সাদাক্বাল্লাহু ওয়া'দাহু, ওয়া নাসারা আব্দাহু, ওয়া হাযামাল-আহ্যাবা ওয়াহ্দাহ
প্রতিটি উঁচু স্থানে তিনবার তাকবীর বলবে, তারপর বলবে: “আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি এক, তাঁর কোনো শরীক নেই। রাজত্ব তাঁরই এবং সমস্ত প্রশংসা তাঁরই, আর তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান। আমরা প্রত্যাবর্তনকারী, তাওবাকারী, ইবাদতকারী এবং আমাদের রবের প্রশংসাকারী। আল্লাহ তাঁর প্রতিশ্রুতি সত্য করেছেন, তাঁর বান্দাকে সাহায্য করেছেন এবং একাই সম্মিলিত বাহিনীকে পরাজিত করেছেন।”