সফরের দুআ
হিসনুল মুসলিম অনুযায়ী বাহনে বা যানবাহনে আরোহণের সময় পড়ার সফরের দুআ (মুসাফিরের দুআ): আরবি পাঠ, উচ্চারণ, বাংলা অনুবাদ ও সূত্র। সফরের অন্যান্য দুআ (রওনা, যাত্রাবিরতি, ফেরা) একই বিষয়ের অধীনে রয়েছে।
اللهُ أَكْبَرُ، اللهُ أَكْبَرُ، اللهُ أَكْبَرُ، {سُبْحانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ * وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنقَلِبُونَ} اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى، وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى، اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ، اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ، وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ، وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْلِ وَإِذَا رَجَعَ قَالَهُنَّ وَزَادَ فِيهِنَّ آيِبُونَ، تَائِبُونَ، عَابِدُونَ، لِرَبِّنَا حَامِدُونَ
আল্লাহু আক্বারু, আল্লাহু আক্বারু, আল্লাহু আক্বারু, {সুব্হ্নাল-লাযী সাখ্খারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুক্রিনীন * ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুন্ক্বালিবূনা} আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফী সাফারিনা হাযাল-বির্রা ওয়াত-তাকওয়া, ওয়া মিনাল-আমালি মা তার্দা, আল্লাহুম্মা হাওয়িন আলাইনা সাফারানা হাযা ওয়া তওয়ি আন্না বু'দাহু, আল্লাহুম্মা আন্তাস-সাহিবু ফীস-সাফারি, ওয়াল-খালীফাতু ফীল-আহ্লি, আল্লাহুম্মা ইন্নী আঊযু বিকা মিন ওয়া'ছাইস-সাফারি, ওয়া কাআবাতিল-মান্যারি ওয়া সূইল-মুন্ক্বালাবি ফীল-মালি ওয়াল-আহ্লি ওয়া ইযা রাজাআ ক্বালাহুন্না ওয়া যাদা ফীহিন্না আয়িবূনা, তাইবূনা, আবিদূনা, লিরাব্বিনা হামিদূন
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। { যাতে তোমরা যখন তাদের পিঠে স্থির হয়ে বস, তখন যেন তোমাদের প্রতিপালকের অনুগ্রহের কথা স্মরণ কর আর বল- মহান ও পবিত্র তিনি যিনি, এগুলোকে আমাদের (ব্যবহারের জন্য) বশীভূত করে দিয়েছেন, আমরা এগুলোকে বশীভূত করতে সক্ষম ছিলাম না। * আর আমাদেরকে অবশ্যই আমাদের প্রতিপালকের দিকে ফিরে যেতে হবে। } হে আল্লাহ! আমাদের এই সফরে আমরা আপনার কাছে চাই পুণ্য ও তাকওয়া এবং এমন আমল যা আপনি পছন্দ করেন। হে আল্লাহ! আমাদের এই সফরকে আমাদের জন্য সহজ করে দিন এবং এর দূরত্ব আমাদের জন্য গুটিয়ে দিন। হে আল্লাহ! আপনিই সফরের সঙ্গী এবং পরিবারের তত্ত্বাবধায়ক। হে আল্লাহ! আমি আপনার আশ্রয় চাই সফরের কষ্ট থেকে, মনঃকষ্টদায়ক দৃশ্য থেকে এবং সম্পদ ও পরিবারের কাছে মন্দ প্রত্যাবর্তন থেকে। আর যখন তিনি ফিরে আসতেন, তখন এগুলোই বলতেন এবং এর সাথে যোগ করতেন: “আমরা প্রত্যাবর্তনকারী, তাওবাকারী, ইবাদতকারী এবং আমাদের রবের প্রশংসাকারী।”