মসজিদ থেকে বের হওয়ার দুআ
মসজিদ থেকে বের হওয়ার দুআ: হিসনুল মুসলিম থেকে একটি দোয়া, আরবি পাঠ, বাংলা অনুবাদ ও অডিওসহ।
بِسْمِ اللهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللهِ ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ، اللَّهُمَّ اعْصِمْنِي مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
বিস্মিল্লাহি ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা রাসূলিল্লাহি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদ্লিকা, আল্লাহুম্মা সিম্নী মিনাশ-শাইতানির-রাজীম
আল্লাহর নামে, আর দরূদ ও সালাম আল্লাহর রাসূলের ওপর। হে আল্লাহ! আমি আপনার কাছে আপনার অনুগ্রহ প্রার্থনা করছি। হে আল্লাহ! আমাকে বিতাড়িত শয়তান থেকে রক্ষা করুন।
পূর্বের হাদীসের বর্ণনাসমূহের তাখরীজ দেখুন, নম্বর ২০; আর ইবনু মাজাহতে এই বাড়তি অংশ আছে: «হে আল্লাহ! আমাকে বিতাড়িত শয়তান থেকে রক্ষা করুন»; দেখুন: সহীহ ইবনু মাজাহ 1/288