Dua Sunnah

আযানের যিক্‌র

আযানের যিক্‌র: হিসনুল মুসলিম থেকে ৫টি দোয়া, আরবি পাঠ, বাংলা অনুবাদ ও অডিওসহ।

يَقُولُ مِثْلَ مَا يَقُولُ الْمُؤَذِّنُ إِلَّا فِي حَيَّ عَلَى الصَّلَاةِ ، وَحَيَّ عَلَى الْفَلَاحِ فَيَقُولُ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ

ইয়াক্বূলু মিছ্লা মা ইয়াক্বূলুল-মুআয্যিনু ইল্লা ফী হায়্যা আলাস-সালাতি, ওয়া হায়্যা আলাল-ফালাহি ফাইয়াক্বূলু লা হাওলা ওয়া লা ক্বুওয়াতা ইল্লা বিল্লাহ

মুয়াযযিন যা বলে সে-ও তা-ই বলবে, তবে «হাইয়্যা আলাস সালাহ» ও «হাইয়্যা আলাল ফালাহ»-র সময় বলবে: “আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় নেই, কোনো শক্তি নেই।”

বুখারী 1/152 এবং মুসলিম 1/288

يَقُولُ وَأَنَا أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ ، رَضِيتُ بِاللهِ رَبًّا ، وَبِمُحَمَّدٍ رَسُولًا وَبِالْإِسْلَامِ دِينًا (( يَقُولُ ذَلِكَ عَقِبَ تَشَهُّدِ الْمُؤَذِّنِ))

ইয়াক্বূলু ওয়া আনা আশ্হাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াহ্দাহু লা শারীকা লাহু, ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, রাদীতু বিল্লাহি রাব্বান, ওয়া বিমুহাম্মাদিন রাসূলান ওয়া বিলইস্লামি দীনান ( (ইয়াক্বূলু যালিকা আক্বিবা তাশাহ্হুদিল-মুআয্যিনি))

সে বলবে: “আর আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি এক, তাঁর কোনো শরীক নেই, এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর বান্দা ও রাসূল; আমি আল্লাহকে রব হিসেবে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রাসূল হিসেবে এবং ইসলামকে দ্বীন হিসেবে সন্তুষ্টচিত্তে গ্রহণ করলাম” (মুয়াযযিনের সাক্ষ্যের পরপরই এটি বলবে)।

মুসলিম 1/290

يُصَلِّي عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ فَرَاغِهِ مِنْ إِجَابَةِ الْمُؤَذِّنِ

ইয়ুসাল্লী আলান-নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বা'দা ফারাগিহি মিন ইজাবাতিল-মুআয্যিন

মুয়াযযিনের জবাব দেওয়া শেষ করে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর দরূদ পাঠ করবে।

ইবনু খুযাইমাহ 1/220

اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ ، وَالصَّلَاةِ الْقَائِمَةِ، آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ، وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ، [ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ ]

আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ-দা'ওয়াতিত-তাম্মাতি, ওয়াস-সালাতিল-ক্বাইমাতি, আতি মুহাম্মাদান আল-ওয়াসীলাতা ওয়াল-ফাদীলাতা, ওয়া বআছ্হু মাক্বামান মাহ্মূদান আল-লাযী ওয়াআদ্তাহু, [ইন্নাকা লা তুখ্লিফুল-মীআদা]

হে আল্লাহ! এই পরিপূর্ণ আহ্বান ও প্রতিষ্ঠিত নামাযের রব! মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ওয়াসীলা ও ফযীলত দান করুন এবং তাঁকে সেই প্রশংসিত স্থানে পৌঁছে দিন, যার প্রতিশ্রুতি আপনি তাঁকে দিয়েছেন, [নিশ্চয়ই আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন না]।

মুসলিম 1/288 ; বুখারী 1/152 আর বন্ধনীর মাঝের অংশটি বাইহাকীর, ১/৪১০; এবং আল্লামা ইবনু বায এর সনদকে হাসান বলেছেন, দেখুন: তুহফাতুল আখইয়ার পৃ. 38

يَدْعُو لِنَفْسِهِ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ فَإِنَّ الدُّعَاءَ حِينَئِذٍ لَا يُرَدُّ

ইয়াদঊ লিনাফ্সিহি বাইনাল-আযানি ওয়াল-ইক্বামাতি ফাইন্নাদ-দুআআ হীনাইযিন লা ইয়ুরাদ্দ

আযান ও ইকামতের মাঝে সে নিজের জন্য দুআ করবে, কারণ তখনকার দুআ ফেরত দেওয়া হয় না।

তিরমিযী এবং আবূ দাউদ এবং আহমাদ এবং দেখুন: ইরওয়াউল গালীল 1/262