কাপড় পরিধানের দুআ
কাপড় পরিধানের দুআ: হিসনুল মুসলিম থেকে একটি দোয়া, আরবি পাঠ, বাংলা অনুবাদ ও অডিওসহ।
مَنْ لَبِسَ ثَوْبًا فَقَالَ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي هَذَا( الثَّوْبَ ) وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلَا قُوَّةٍ
মান লাবিসা ছাওবান ফাক্বালা: আল-হাম্দু লিল্লাহিল-লাযী কাসানী হাযা (আছ-ছাওবা) ওয়া রাযাক্বানীহি মিন গাইরি হাওলিন মিন্নী ওয়া লা ক্বুওয়াহ
যে ব্যক্তি কোনো কাপড় পরিধান করে বলে: “সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে এই (কাপড়টি) পরিয়েছেন এবং আমার কোনো উপায় ও শক্তি ছাড়াই আমাকে তা রিয্ক হিসেবে দান করেছেন।”
বর্ণনা করেছেন: সুনানগ্রন্থের সংকলকগণ নাসাঈ ব্যতীত দেখুন: ইরওয়াউল গালীল 7/47