Dua Sunnah

নতুন কাপড় পরিধানকারীর জন্য দুআ

নতুন কাপড় পরিধানকারীর জন্য দুআ: হিসনুল মুসলিম থেকে ২টি দোয়া, আরবি পাঠ, বাংলা অনুবাদ ও অডিওসহ।

إِلْبِسْ جَدِيدًا وَعِشْ حَمِيدًا وَمُتْ شَهِيدًا

ইল্বিস জাদীদান ওয়া ইশ হামীদান ওয়া মুত শাহীদা

নতুন পরিধান করো, প্রশংসিত জীবন যাপন করো এবং শহীদ হয়ে মৃত্যুবরণ করো।

ইবনু মাজাহ 2/1178 এবং বাগাবী 12/41 এবং দেখুন: সহীহ ইবনু মাজাহ 2/275

تُبْلِي وَيُخْلِفُ اللهُ تَعَالَى

তুব্লী ওয়া ইয়ুখ্লিফুল্লাহু তাআলা

তুমি এটি পরে পুরোনো করো, আর আল্লাহ তাআলা তোমাকে এর বদলা দান করুন।

বর্ণনা করেছেন: আবূ দাউদ 4/41, এবং দেখুন: সহীহ আবূ দাউদ 2/760