আনন্দদায়ক বা অপছন্দনীয় কিছু ঘটলে যা বলবে ও করবে
আনন্দদায়ক বা অপছন্দনীয় কিছু ঘটলে যা বলবে ও করবে: হিসনুল মুসলিম থেকে একটি দোয়া, আরবি পাঠ, বাংলা অনুবাদ ও অডিওসহ।
كَانَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَتَاهُ الْأَمْرُ يَسُرُّهُ قَالَ : الْحَمْدُ لِلَّهِ الَّذِي بِنِعْمَتِهِ تَتِمُّ الصَّالِحَاتُ وَإِذَا أَتَاهُ أَمْرٌ يَكْرَهُهُ قَالَ : الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ
কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইযা আতাহুল-আম্রু ইয়াসুর্রুহু ক্বালা: আল-হাম্দু লিল্লাহিল-লাযী বিনি'মাতিহি তাতিম্মুস-সালিহাতু ওয়া ইযা আতাহু আম্রুন ইয়াক্রাহুহু ক্বালা: আল-হাম্দু লিল্লাহি আলা কুল্লি হাল
যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আনন্দদায়ক কোনো বিষয় আসত, তিনি বলতেন: “সমস্ত প্রশংসা আল্লাহর, যাঁর অনুগ্রহে নেক কাজসমূহ পূর্ণতা পায়।” আর যখন অপছন্দনীয় কিছু আসত, তখন বলতেন: “সর্বাবস্থায় সমস্ত প্রশংসা আল্লাহরই।”