কোনো মুসলিম অপর মুসলিমের প্রশংসা করলে যা বলবে
কোনো মুসলিম অপর মুসলিমের প্রশংসা করলে যা বলবে: হিসনুল মুসলিম থেকে একটি দোয়া, আরবি পাঠ, বাংলা অনুবাদ ও অডিওসহ।
قَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِذَا كَانَ أَحَدُكُمْ مَادِحًا صَاحِبَهُ لَا مَحَالَةَ فَلْيَقُلْ : أَحْسِبُ فُلَانًا وَاللهُ حَسِيبُهُ وَلَا أُزَكِّي عَلَى اللهِ أَحَدًا ، أَحْسِبُهُ – إِنْ كَانَ يَعْلَمُ ذَاكَ – كَذَا وَكَذَا
ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম: ইযা কানা আহাদুকুম মাদিহান সাহিবাহু লা মাহালাতা ফালইয়াক্বুল: আহ্সিবু ফুলানান ওয়াল্লাহু হাসীবুহু ওয়া লা উযাক্কী আলাল্লাহি আহাদান, আহ্সিবুহু – ইন কানা ইয়া'লামু যাকা – কাযা ওয়া কাযা
তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমাদের কেউ যদি তার সাথীর প্রশংসা করতেই বাধ্য হয়, তবে সে যেন বলে: ‘আমি অমুককে এমন মনে করি, আর আল্লাহই তার হিসাব গ্রহণকারী, আর আল্লাহর সামনে আমি কাউকে পবিত্র ঘোষণা করি না। আমি তাকে — যদি সে তা জেনে থাকে — এমন এমন মনে করি।’”