বজ্রধ্বনি শুনলে দুআ
বজ্রধ্বনি শুনলে দুআ: হিসনুল মুসলিম থেকে একটি দোয়া, আরবি পাঠ, বাংলা অনুবাদ ও অডিওসহ।
سُبْحَانَ الَّذِي يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلَائِكَةُ مِنْ خِيفَتِهِ
সুব্হানাল-লাযী ইয়ুসাব্বিহুর-রা'দু বিহাম্দিহি ওয়াল-মালাইকাতু মিন খীফাতিহ
পবিত্র সেই সত্তা, যাঁর প্রশংসাসহ বজ্র তাসবীহ পাঠ করে এবং ফেরেশতারাও তাঁর ভয়ে।
আব্দুল্লাহ ইবনুয যুবাইর রাদিয়াল্লাহু আনহুমা যখন মেঘের গর্জন শুনতেন, তখন কথা বন্ধ করে দিতেন এবং বলতেন:… «আল-মুয়াত্তা» ২/৯৯২; এবং আলবানী বলেছেন: এর সনদ সহীহ, মাওকূফ হিসেবে