Dua Sunnah

খাওয়া শেষে দুআ

খাওয়া শেষে দুআ: হিসনুল মুসলিম থেকে ২টি দোয়া, আরবি পাঠ, বাংলা অনুবাদ ও অডিওসহ।

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا ، وَرَزَقَنِيهِ ، مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلَا قُوَّةٍ

আল-হাম্দু লিল্লাহিল-লাযী আতআমানী হাযা, ওয়া রাযাক্বানীহি, মিন গাইরি হাওলিন মিন্নী ওয়া লা ক্বুওয়াহ

সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে এই খাবার খাইয়েছেন এবং আমার কোনো সামর্থ্য ও শক্তি ছাড়াই আমাকে তা রিযিক হিসেবে দান করেছেন।

বর্ণনা করেছেন: সুনানগ্রন্থের সংকলকগণ নাসাঈ ব্যতীত এবং দেখুন: সহীহ তিরমিযী 3/159

الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، غَيْرَ [مَكْفِيٍّ وَلَا] مُوَدَّعٍ، وَلَا مُسْتَغْنًى عَنْهُ رَبَّنَا

আল-হাম্দু লিল্লাহি হাম্দান কাছীরান তায়্যিবান মুবারাকান ফীহি, গাইরা [মাক্ফিয়্যিন ওয়া লা] মুওয়াদ্দাইন, ওয়া লা মুস্তাগ্নান আন্হু রাব্বানা

সমস্ত প্রশংসা আল্লাহর, প্রচুর, পবিত্র ও বরকতময় প্রশংসা; এমন প্রশংসা যা [যথেষ্ট বলে গণ্য করা হয় না এবং] পরিত্যক্ত হয় না এবং যা থেকে অমুখাপেক্ষী থাকা যায় না, হে আমাদের রব!

বুখারী 6/‌214 এবং তিরমিযী এর শব্দসহ 5/507