Dua Sunnah

ঘরে প্রবেশের সময়ের যিক্‌র

ঘরে প্রবেশের সময়ের যিক্‌র: হিসনুল মুসলিম থেকে একটি দোয়া, আরবি পাঠ, বাংলা অনুবাদ ও অডিওসহ।

بِسْمِ اللهِ وَلَجْنَا ، وَبِسْمِ اللهِ خَرَجْنَا ، وَعَلَى رَبِّنَا تَوَكَّلْنَا ، ثُمَّ لِيُسَلِّمْ عَلَى أَهْلِهِ

বিস্মিল্লাহি ওয়া লাজ্না, ওয়া বিস্মিল্লাহি খারাজ্না, ওয়া আলা রাব্বিনা তাওয়াক্কাল্না, ছুম্মা লিইয়ুসাল্লিম আলা আহ্লিহ

আল্লাহর নামে আমরা প্রবেশ করলাম, আল্লাহর নামে আমরা বের হলাম, আর আমাদের রবের ওপর আমরা ভরসা করলাম; তারপর সে তার পরিবারের লোকদের সালাম দেবে।

বর্ণনা করেছেন: আবূ দাউদ 4/325, এবং আল্লামা ইবনু বায এর সনদকে হাসান বলেছেন, দেখুন: তুহফাতুল আখইয়ার পৃ. 28। আর সহীহ (মুসলিম)-এ আছে: «কোনো ব্যক্তি যখন নিজের ঘরে প্রবেশ করে এবং প্রবেশের সময় ও খাবারের সময় আল্লাহর যিক্‌র করে, তখন শয়তান বলে: তোমাদের জন্য এখানে রাত কাটানোর জায়গা নেই, রাতের খাবারও নেই।» মুসলিম নম্বর 2018